রাজনগরে প্রধান শিক্ষককে বিদায়ী সংবর্ধনা প্রদান

August 17, 2019,

মুবিন খান॥ মৌলভীবাজারের রাজনগর উপজেলার মুন্সীবাজার ইউনিয়নের বেগম সিরাজুননেছা ইসলামপুর মিয়ারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ্ রফিকুল ইসলামের অবসর জনিত বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে।

শনিবার ১৭ আগস্ট দুপুরে বিদ্যালয় পরিচালনা কমিটি ও সামাজিক সংগঠন ইসলামপুর-মিয়ারকান্দি যুব সমাজকল্যাণ সংস্থার আয়োজনে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ সোলেমান মিয়ার সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীবাজার ইউনিয়নের চেয়ারম্যান মো. ছালেক মিয়া। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বেলাল মিয়া ও  সংগঠনের অর্থ সম্পাদক  ফখরুল ইসলামের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন খলাগাঁও করিমপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃন্ময় কান্তি ভট্রাচার্য্য, সংবর্ধিত প্রধান শিক্ষক শাহ্ রফিকুল ইসলাম, সমাজকর্মী নুরুল আমিন খান, মাওলানা আব্দুল হামিদ রাজু প্রমূখ । এ সময় সমাজসেবায় বিভিন্ন অবদান রাখায় প্রবাসী মো. লিয়াকত মিয়া, আব্দুল হান্নান, মো.চান মিয়া, ফরিদ মিয়া, জুবেল আহমদ, মো. আলমঙ্গীর হোসেন কে সংবর্ধনা প্রদান করা হয় । এছাড়াও বিদ্যালয়ের সকল শিক্ষক/ শিক্ষিকাদের কে সম্মাননা স্বারক প্রদান করেন অতিথিরা। এ সময় উপস্থিত ছিলেন মো.সমদু মিয়া, হাসন আলী, মো.আব্দুল

গফুর মিয়া, কুটি মিয়া, মো.সমছু মিয়া, সাবেক মেম্বর রুহুল আমিন, সংগঠনের সদস্য এস সেলিম আহমদ সহ বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান ছাত্র-ছাত্রী সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com