রাজনগরে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

August 22, 2019,

শংকর দুলার দেব॥ রাজনগরে পানিতে ডুবে এক শিশুর  মৃত্যুর খবর পাওয়া গেছে।

২২ আগস্ট বৃহস্পতিবার  সকাল ১০টায় রাজনগর সদর ইউনিয়নের পার্শ্বিপাড়া গ্রামের মাসুদ খানের মেয়ে মানছুরা খানম (৩)  বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে মারা যায়।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানাযায়, উপজেলার সদর ইউনিয়নের পার্শ্বিপাড়া গ্রামের মাসুদ খানের মেয়ে মানছুরা খানম (৩) ঘটনার দিন সকালে পরিবারের অন্যদের সাথে বাড়িতেই ছিল। এক পর্যায়ে সবাই যার যার কাজে ব্যাস্ত হয়ে পড়লে সকলের অজান্তে মানছুরা বাড়ির পাশের পুকুরের দিকে যায়। কিছু সময় পর বাড়ির সদস্যরা তাকে দেখতে নাপেয়ে চারিদিকে খুঁজাখুঁজি করতে থাকেন। খুঁজাখুঁজির একপর্যায়ে মানছুরার লাশ বাড়ির পাশের পুকুরে ভাসতে দেখেন এবং পরিবারের সদস্যরা সেখান থেকে লাশ উদ্ধার করেন।

এব্যাপারে রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসিম জানান, বিষয়টি শুনেছি। তবে এব্যাপারে কেউ অভিযোগ করেনি। অভিযোগ করলে ব্যবস্থা নেব।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com