রাজনগরে জাতীয় শোক দিবস ও গ্রেনেড হামলার প্রতিবাদে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

রাজনগর প্রতিনিধি॥ মৌলভীবাজারের রাজনগর উপজেলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে জাতীয় শোক দিবস ও গ্রেনেড হামলার প্রতিবাদে আলোচনা সভা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৩০ আগস্ট শুক্রবার বিকেলে ফতেপুর ইউনিয়ন আ’লীগ এর আয়োজনে উপজেলার কুশিয়ারা নদী তীরের খেয়াঘাটবাজারে অনুষ্ঠিত আলোচনা সভাটি দৈর্ঘ্য হয়ে সন্ধ্যা পর্যন্ত চলে। আ’লীগ নেতা ফজর আলী’র সভাপতিত্বে ও সুধেন্দু দাস অমল’র সঞ্চালনায় এসময় বক্তৃতা করেন ফতেপুর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক আবুল হোসেন মেম্বার, বীর মুক্তিযোদ্ধা পরিমল চন্দ্র দাস, বখতিয়ার উদ্দিন, ব্যাংকার জুনেদ আহমদ, রমীজ আলী, সাবেক উপজেলা ছাত্রলীগ সহ-সভাপতি মজনুর রহমান খান,সুব্রত দাশ মিন্টু প্রমূখ।
এছাড়াও বক্তব্য দেন- তাজ উদ্দিন,মাহমুদ মিয়া, আবিদ আহমদ দিপু, সাইফুর রহমান, শাহিন আহমদ,তাহের আহমদ,মুক্তাদির হোসেন ও সুমন আহমদ প্রমূখ।
সভায় বক্তারা বঙ্গবন্ধুর আদর্শ ও রাজনীতির উপর বিশদ আলোচনা রাখেন। এসময় ইউনিয়ন আ’লীগ সাধারণ সম্পাদক বলেন, “কে-বা কারা নাকি বলেছে আমাদের ফতেপুর ইউনিয়নে আ’লীগ নেই। তিনি বলেন, এ ইউনিয়নে আ’লীগ আছে-থাকবে। এসময় তিনি তাদের সেই কথা তুলে নেবার দাবী জানান। না হলে কোন সভা-সমাবেশে এর জবাব দেবেন তারা। পরে মিলাদ ও দোয়া মাহফিলের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষনা করেন সভাপতি।



মন্তব্য করুন