রাজনগরে জাতীয় শোক দিবস উপলক্ষে উপজেলা যুবলীগের আলোচনা সভা ও দোয়া মাহফিল

August 31, 2019,

শংকর দুলাল দেব॥ রাজনগরে জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৩১ আগস্ট শনিবার বিকাল ৩টায় স্থানীয় গালফ কমিউনিটি সেন্টারে উপজেলা যুবলীগ এই অনুষ্ঠানের আয়োজন করে।
উপজেলা যুবলীগ কর্তৃক আয়োজিত এ অনুষ্ঠানেপ্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের সংসদ সদস্য নেছার আহমদ। উপজেলা যুবলীগের সভাপতি ময়নুল ইসলাম খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল কাদিও ফৌজির সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, জেলা যুবলীগের সভাপতি নাহিদ আহমদ, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউর রহমান সুমন, জেলা আওয়ামীলীগের সদস্য ও মনসুরনগর ইউপি চেয়ারম্যান মিলন বখত।অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ফয়ছল আহমদ, জেলা যুবলীগের সহ-সভাপতি নজমুল হক সেলিম, ইউপি চেয়ারম্যান নকুল চন্দ্র দাস, উপজেলা সেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক আকমল হোসেন, ছাত্রলীগ সভাপতি রুবেল আহমদ ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল সাম্মু প্রমুখ।
উক্ত অনুষ্ঠানের শুরুতে ১৯৭৫ সালের ১৫ আগষ্ট বঙ্গবন্ধু সহ সকল নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন ও অনুষ্ঠানের শেষে নিহতদের আত্মার শান্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com