বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও  মুক্তিযুদ্ধকে জানি বিষয়ক সেমিনার

October 2, 2019,

রাজনগর প্রতিনিধি॥ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধকে জানি বিষয়ক বীর মুুক্তিযোদ্ধা শহীদ অথবা প্রয়াত মুক্তিযোদ্ধার পরিবারে  সদস্য মুক্তিযোদ্ধ প্রত্যক্ষদর্শী ব্যক্তি এঁর এক সাক্ষাৎকার অনুষ্ঠান মুক্তিযুদ্ধের বিষয়ে ছাত্র-ছাত্রীদের অবগতির লক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার পরিবারকে সম্মাননা  প্রদান করা হয়।

৩০ সেপ্টেম্বর সোমবার শহীদ সুদর্শন সরকারি  উচ্চ বিদ্যালয়ের হল রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ আছকির খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযুদ্ধা কমান্ডার  সজল চক্রবর্তী। টেংরা ইউনিয়নের চেয়ারম্যান টিপু খান, মুক্তিযোদ্ধা রামলাল রাজভর, রাজনগর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ইউনুস, মুক্তিযোদ্ধা ইসমাইল আলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহীদ সুদর্শন সরকারি  উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওয়াহিদুর রহমান, মোঃ আতাউর রহমান, সঞ্জিত চক্রবর্তী, মোঃ শফিকুর রহমান, ছাদেকা বেগম, হেম প্রভা দেবনাথ, ইমা দাশ, অনুষ্ঠানটি পরিচালনা করেন শহীদ সুদর্শন সরকারি  উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক লকজ মিয়া প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com