রাজনগরে পূজা মন্ডপ পরিদর্শন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শাহজাহান খাঁন

রাজনগর প্রতিনিধি॥ রাজনগর উপজেলায় বিভিন্ন ইউনিয়নের পূজা মন্ডপ পরিদর্শন করেন রাজনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শাহজাহান খাঁন।
৭ অক্টোবর সোমবার কলেজ পয়েন্ট হইতে শত শত মোটর সাইকেল ও গাড়ি নিয়ে এক শুভ বহর নিয়ে শুরু করেন পূজা মন্ডপ পরিদর্শন। রাজনগর সদর ইউনিয়ন থেকে পাঁচগাঁও, উত্তরভাগ, মুন্সিবাজার, টেংরা, কামারচাক, মনসুরনগর ইউনিয়নের পূজা মন্ডপগুলো নিয়ে দেখতে যান আওয়ামীলীগের নেতাকর্মী, যুবলীগ, তাতীলীগ, প্রজন্মলীগ, সেচ্ছাসেবক লীগ, শ্রমিকলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের নিয়ে বিভিন্ন পূজা মন্ডপগুলো পরিদর্শন করেন। বর্তমান ও সাবেক চেয়ারম্যানবৃন্দ, মেম্বার ও মহিলা মেম্বারসহ ইউনিয়নের পূজা মন্ডপগুলো পরিদর্শনের মাধ্যমে পূজারীদের হাতে নগদ অর্থ প্রদানসহ গরীব ও অসহায় মহিলাদের মাঝে বস্ত্র বিতরন করেন-রাজনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শাহজাহান খাঁন সহ উপজেলা পর্যায়ে নেতাকর্মী ও চেয়ারম্যানবৃন্দ।



মন্তব্য করুন