রাজনগরে বিভাগীয় দাবা চ্যাম্পিয়ন মেহেদীকে সংবর্ধনা

October 12, 2019,

আউয়াল কালাম বেগ॥ সিলেট বিভাগীয় দাবা চ্যাম্পিয়নশিপে বিজয়ী মৌলভীবাজারের রাজনগর উপজেলার কৃতি দাবারু ওয়াজিউল মেহেদীকে সংবর্ধনা দেয়া হয়েছে। শুক্রবার ১১ অক্টোবর বিকেলে উপজেলার রাজনগর সদর ইউনিয়নের সভাকক্ষে তাকে সংবর্ধনা দেয়া হয়। ১৭ অক্টোবর ঢাকায় অনুষ্ঠিতব্য জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করবে মেহেদী।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর ইউপি চেয়ারম্যান দেওয়ান খয়রুল মজিদ ছালেক। রাজনগর দাবা সমিতির সভাপতি নুরুল ইসলাম বাবরের সভাপতিত্বে ও অর্থ সম্পাদক ফয়ছল আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা দাবা সমিতির সভাপতি মোস্তাক আহমদ মম, প্রেসক্লাব সভাপতি আউয়াল কালাম বেগ, সহ-সভাপতি আব্দুল আজিজ, ইউপি সদস্য দেলওয়ার হোসেন বাবলু, ক্রীড়া সংগঠক আশরাফুজ্জামান খান নাহাজ, রাজনগর দাবা সমিতির সহ-সভাপতি বিশ্বজিৎ দেব, বিজয় দেব,  এবাদুর রহমান ও সংবর্ধিত ওয়াজিউল মেহেদী প্রমুখ।

উল্লেখ্য ৪ ও ৫ অক্টোবর লতিফ ট্রাভেলস সিলেট বিভাগীয় দাবা চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। মেহেদী রাজনগর উপজেলার সদর ইউনিয়নের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন পুরাতন রাজবাড়ী এলাকার হাসান আহমদের ছেলে। তিনি রাজনগর দাবা সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com