ভোক্তা অধিকার অধিদপ্তর কর্তৃক অভিযান

রাজনগর প্রতিনিধি॥ রাজনগর উপজেলার করাইয়া বাজার, তারাপাশা রোড, তারাপাশা বাজার ও তার আশপাশের এলাকার বিভিন্ন স্থানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৩ টি প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রবিবার ১৩ অক্টোবর ভোক্তা অধিকার আইনের বিভিন্ন ধারায় এ জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে অভিযানে সহযোগিতা করেন রাজনগর থানার পুলিশ ফোর্স । অভিযানকালে করাইয়া বাজারে অবস্থিত রহমান ভেরাইটিজ ষ্টোরকে ১ হাজার ৫ শত টাকা, তারাপাশা রোডে অবস্থিত জাকির ভেরাইটিজ ষ্টোরকে ১ হাজার ৫ শত টাকা, তারাপাশা বাজারে অবস্থিত কাকলি মেডিকেল হলকে ৪ হাজার টাকাসহ মোট ৭ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়। বাণিজ্য মন্ত্রনালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন উক্ত অভিযানে ওজনে কম দেওয়া, নিষিদ্ধ ঘোষিত খাদ্য পণ্য বিক্রয় করা, মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয় করাসহ বিভিন্ন অপরাধে এসকল জরিমানা করেন।



মন্তব্য করুন