রাজনগরের কালারবাজারে সংঘর্ষে আহত-১০

রাজনগর প্রতিনিধি॥ রাজনগর উপজেলায় গাছের সুপারী পাড়াকে কেন্দ্র করে দুই গ্রুপে সংর্ঘষে দশ জন আহত হয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করে পরিস্থিতি শান্ত রাখা হয়। ১৮ অক্টোবর শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে উপজেলার কালারবাজারে।
জানা গেছে, শুক্রবার বিকেলে বাজার সংলগ্ন কামালপুর গ্রামে আব্দুল জলিল মেম্বারের বাড়িতে একই গ্রামের জসীম মিয়া’র পুত্র চুরি করে সুপারী পেড়ে নেয়। ঘটনাটি জেনে তাৎক্ষনিক তাকে ধরে বাজারে রাখা হয়।
বিষয়টি জেনে জসীম মিয়া’র লোকেরা লাঠি-সোটা নিয়ে জলিল মিয়ার মিষ্টির দোকানে এসে হামলা করে।
এসময় রেস্টুরেন্টর চুলার সরঞ্জাম ও দেশীয় অস্ত্রের মুখে দুই দফা পাল্টাপাল্টি হামলায় জসীম’র গ্রুপের সবুজ,রফিক,শহিদ,এমি,খালেদ,আমীর আলী,আব্দুল ও জলিল মেম্বারের ছেলে মাতুল,আকবর,জাকির মারাত্বক আহত হয়। আহতদের শুক্রবার রাতেই সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরিস্থিতি শান্ত রাখতে তাৎক্ষনিক রাজনগর থানা পুলিশ সরেজমিনে মোতায়েন করা হয়।
কালারবাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক কবির আলী জানান, গাছের সুপারী চুরি’র ঘটনাকে কেন্দ্র করে কামালপুরে জসীম মিয়া’র পুত্রকে আটক করা হলে তারা দেশীয় অস্ত্রসহ জলিল মেম্বারের দোকানে হামলা চালায়। পরিস্থিতি বেগতিক দেখে আমরা পুলিশকে অবহিত করি। এ ঘটনায় উভয় পক্ষের ৯জন আহত হয়েছেন।
রাজনগর থানার ওসি (তদন্ত) আবুল কালাম জানান, কালারবাজরে সংঘর্ষের ঘটনার খবর পেয়ে রাতেই পুলিশ মোতায়েন করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।



মন্তব্য করুন