রাজনগরে হুমকিতে ভয়ে সাত ছাত্রছাত্রীর স্কুল-কলেজ যাওয়া বন্ধ

রাজনগর প্রতিনিধি॥ রাজনগরে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হুমকিতে একই পরিবারের সাত ছাত্রছাত্রী স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছে। জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এলাকার মৃত ছত্তার মিয়ার পুত্র গোলাপ মিয়া নানা সময় প্রতিবেশী আছকির মিয়াকে হুমকি দিয়ে আসছিল। বিভিন্ন সময় আছকির মিয়ার জমি জমা দখল করার চেষ্টাও করে।
৭ অক্টোবর বিকালে আছকির মিয়া বাড়ীর পাশে ধানি জমি থেকে ছাগল তাড়াতে গেলে জমিজমা নিয়ে পূর্ব বিরোধের জের ধরে গোলাপ মিয়া, মতিন মিয়া দেশীয় অস্ত্র নিয়ে প্রাণে হত্যার উদ্যেশ্যে হামলা করে আছকির মিয়াকে মারাতœকভাবে আহত করে। এ সময় আছকির মিয়ার পরিবারের মহিলাদের টানাহেঁচড়া করে শ¬ীলতাহানীর চেষ্টা করে গলার স্বর্ণের চেইন লুট করে নিয়ে যায়। আহত আছকির মিয়াকে প্রথমে রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে রেফার করেন। এ ব্যাপারে আহত আছকির মিয়ার পুত্র আহমদ আলী বাদী হয়ে ১১ অক্টোবর রাজনগর থানায় এলাকার মিয়ার পুত্র গোলাপ মিয়া ও মতিন মিয়া সহ অজ্ঞাতনামা ৪/৫ জনের নাম উলে¬খ্য করে মামলা দায়ের করেন। মামলা নং-৫।
মামলা করার পর থেকে আসামী পক্ষ পরিবারের স্কুলে কলেজে পড়–য়া ছেলে মেয়েদেরে রাস্তায় মারধোর করাসহ অপহরণ করার হুমকি দিচ্ছে। প্রত্যক্ষদর্শী জানান, হামলাকারীরা ভয়ংকর খারাপ প্রকৃতির লোক, দীর্ঘদিন যাবত আমার ভুমি নিজের ভোগ দখলে নেওয়ার পায়তারা করে আসছিল। মামলা তুলে নেওয়ার জন্য বিভিন্ন ধরণের হুমকি ধামকি দিচ্ছে। বারবার বাড়ীর সীমানার পিলার উপরে ফেলে দিয়ে সীমানায় থাকা বাঁশ গাছ কেটে আমার ক্ষতি সাধন করে আসছিল গোলাপ গংরা। এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গদের কাছে বার বার ফরিয়াদি হয়েছি। আছকির মিয়া জানান রাজনগর থানায় নেতাদের তদবির ছাড়া মামলা করা হয় না। এখন পরিবারের লোকজন নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগতেছি। যে কোন সময় গোলাপ তার দলবল নিয়ে আমার বাড়ীতে হামলা চালাতে পারে তাদের ভয়ে আমাদের ছেলে মেয়েরা স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছে।



মন্তব্য করুন