রাজনগরে পোর্টিয়াস উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষকদের সংবর্ধনা প্রদান

আউয়াল কালাম বেগ॥ রাজনগর পোর্টিয়াস উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক সহ অন্যান্য শিক্ষকদের সংবর্ধনা প্রদান করা হয়। ১৯ অক্টোবর ে শনিবার উক্ত বিদ্যালয়ের এসএসসি ১৯৮৭ ব্যাচের প্রাক্তন ছাত্রদের আয়োজনে হবিগঞ্জ সদরের ফুড প্যালেস চায়নিজ রেস্টুরেন্টে এ অনুষ্টান হয়। এতে প্রধান অতিথি ছিলেন মোঃ আব্দুর রাজ্জাক। সভাপতিত্ব করেন ৮৭ ব্যাচের প্রাক্তন ছাত্র নুরুল ইসলাম বাবর। সংবর্ধিত শিক্ষকরা হলেন তৎকালীন প্রধান শিক্ষক মোঃ আব্দুর রাজ্জাক, সহকারী প্রধান শিক্ষক শ্রী দীজেন্দ্র কুমার দেব, সহকারী শিক্ষক শ্রী কন্দর্প কুমার ভট্টাচার্য্য, আলহাজ¦ আব্দুল মন্নাফ, মোঃ আব্দুল কাদির, মোঃ রফিক, মোঃ আমিনুর রশীদ, মাওলানা আব্দুল করিম ও অফিস সহকারী কানাই লাল দেব। কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্যে দিয়ে অনুষ্টানের মূল কার্যক্রম শুরু হয়। এ সময় প্রয়াত শিক্ষক শীতল ধর, বিপিন চন্দ্র মালাকার, রনধীর কুমার দেব, আব্দুল কাদির (বিএসসি), ফজলুল হক, নজির উদ্দিন ও ৮৭ ব্যাচের ছাত্র বিশ^জিৎ মালাকার তাদের আত্মার শান্তি কামনা করে এক মিনিট নিরবতা পালন করা হয়। ৮৭ ব্যাচের ছাত্র আশরাফুজ্জামান খান নাহাজ ও একে এম নুরুজ্জামানের সঞ্চালনায় বক্তব্য রাখেন সংবর্ধিত শিক্ষকসহ ৮৭ ব্যাচের ছাত্র ডাঃ ফখরুল ইসলাম. আউয়াল কালাম বেগ, শ্রীপদ বৈদ্য ও ময়নুল ইসলাম খান, আব্দুর রাজ্জাক স্যারের জামাতা এডভোকেট উসমান রেজাউল করিম আখন্দ, সাংবাদিক এম এ মোহিত, শা বি বিভাগীয় প্রধান রাষ্ট্রবিজ্ঞান বিভাগ মোঃ আব্দুল জব্বার, মদিনা স্কুল এন্ড কলেজের প্রতিষ্টাতা এখলাছুর রহমান, ভাতিজা হাবিবুর রহমান, ছোট মেয়ে শিরিন ফেরদৌসী ও নাতি নাবিল মোঃ সাকিফ প্রমুখ। মানপত্র পাঠ করেন ৮৭ ব্যাচের ছাত্র প্রভাষক তোফায়েল আহমদ। সংবর্ধিত শিক্ষকদের ফুল দিয়ে বরণ এবং সম্মাননা ক্রেষ্ট উপহার সামগ্রী তুলে দেন তফজ্জুল হোসেন অপু, রিয়াজুল ইসলাম পারভেজ, মুহিবুর রহমান খান সাজ্জাদ, লুৎফুর রহমান টুটন,জয়নাল আবেদীন খান শামীম,সুবাস চন্দ্র দেব, সোনাওর মিয়া গেদন, শাহজান চৌধুরী টিপু, মানিক লাল গোস্বামী।, প্রজেশ চন্দ্র দেব, শমেরন্দ্র, দুখু মিয়া, নিরন্ত দেব, মোঃ সেলিম খান, আব্দুস ছামাদ ও নীলমনি চন্দ্র। অনুষ্টানকে কেন্দ্র করে ফুড প্যারেস রেস্টুরেন্টের আনুষ্টান স্থল ছিল উৎসবের আমেজ। দীর্ষ ৩৩ বছর পর ছাত্ররা তাদের প্রিয় শিক্ষকদের পেয়ে কুশল বিনিময় করেন শিক্ষকদের ¯েœহের স্পর্স পেয়ে ছাত্ররা গর্ববোধ করেন বক্তাদের স্মৃতি চারণমুলক বক্তব্য শুনে ছাত্র শিক্ষকদের মধ্যে আবেগী পরিবেশ সৃষ্টি হয়। এ সময় দেখা যায় জন নন্দিত ও সর্ব কালের সর্বশ্রেষ্ট সাবেক প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক স্যার সহ অন্যান্য শিক্ষক এবং ছাত্রদের দু চোখের জল ছলছল করে। উক্ত অনুষ্টানে কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা আব্দুল করিম। গীতা পাঠ করেন বিশ^জিৎ দেব। অনুষ্টানকে সফল ও স্বার্থক করে তুলতে আর্থিক সহযোগীতা সহ বিভিন্ন সময় যুক্তি ও পরামর্শ দিয়ে সহযোগীতা করায় প্রবাসে আবস্থানরত এসএসসি ৮৭ ব্যাচের ছাত্র আফজল খান সাজু, ইমরুল হক খান, আবুল কালাম, জালালুর রহমান জালাল, আজিজুল হক ঝুনু, মোঃ শামীম আহমেদ, ইকবাল হোসেন তরফদার ও কাজল কুমার দত্তকে কৃতঙ্গতা জানানো হয়। অনুষ্টানের শেষ পর্যায়ে সাবেক প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক এসএসসি ৮৭ ব্যাচের প্রিয় ছাত্রদেরকে স্মৃতি হিসাবে উনার ছবি খছিত মগ ও রজনীগন্ধা ফুলের ষ্টিক দিয়ে বিদায় জানান।



মন্তব্য করুন