মামার বাড়িতে বেড়াতে এসে ভারতীয় নাগরিকের মৃত্যু

স্টাফ রিপোর্টার॥ মামার বাড়ি বেড়াতে এসে সড়কে প্রাণ গেলো তপতী দত্ত নামের এক ভারতীয় নাগরিকের। মৌলভীবাজার কুলাউড়া সড়কের গবিন্দবাটি পেট্রোল পাম্পের কাছে দু’টি সিএনজি অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষের ঘটনায় তপতী দত্ত (৪৫) গুরুত্বর আহত হন। আহত অবস্থায় তাকে সিলেটের একটি প্রাইভেট ক্লিনিকে ভর্তি করা হয়। বৃহস্পতিবার ২৪ অক্টোবর দিবাগত রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পুলিশ ও তার স্বজনরা জানান বুধবার ২৩ অক্টোবর দুপুরে মৌলভীবাজার কুলাউড়া সড়কের গবিন্দবাটি পেট্রোল পাম্পের কাছে বিপরীতগামী দু’টি সিএনজি অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় তপতী দত্ত (৪৫), লিপি ভট্রাচার্য-(৪৬) তয়ী ভট্রাচার্য-(১২) এ তিনজন আহত হন। আহত অবস্থায় তাদের সিলেট পার্ল ভিউ প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার দিবাগত রাতে চিকিৎসাধীন অবস্থায় তপতী দত্ত মৃত্যু হয়।
তার স্বজন শিবু ভট্রাচার্য জানান আশুতোষ ভট্টাচার্য ভারতের কলকাতার পশ্চিম বঙ্গের বুড়িয়া এলাকার সৌমেন দত্তের স্ত্রী। বিগত দুর্গাপুজায় আশুতোষ ভট্টাচার্য প্রথম বারের মত বাংলাদেশে তার মামার বাড়ি মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার টেংরা বাজার এলাকার আশুতোষ ভট্টাচার্য বাড়িতে বেড়াতে আসেন। পরিকল্পনা ছিল কালি পুজা শেষ করে ভারতে ফিরে যাবেন। বুধবার মৌলভীবাজার বেড়াতে যাওয়ার সময় এ দুর্ঘটনায় তার প্রাণ গেলো।
ঘটনার সত্যতা স্বীকার করে রাজনগর থানার অফিসার ইনর্চাজ আবুল হাশেম জানান তার মৃত্যুর খবর ভারতীয় হাইকমিশনারে জানানো হয়েছে। মামলার প্রক্রিয়া চলছে। সিলেটে লাশের ময়নাতদন্ত হবে। মৃতদেহ স্বদেশে পাঠানো হবে কি না তা নিশ্চিত বলা যাচ্ছে না।



মন্তব্য করুন