রাজনগরে পিকআপ ভ্যান উল্টে চালক নিহত

November 4, 2019,

রাজনগর প্রতিনিধি॥ রাজনগর উপজেলায় উজিরপুর এলাকায় পিকআপ ভ্যান উল্টে চালক আশরাফ মিয়া (২২) নিহত হয়েছেন।

রোববার ৩ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৫ টার দিকে রাজনগরের উজিরপুর এলাকায় এ ঘটনা ঘটে। আশরাফ মিয়া সিলেটের পালাইরচক এলাকার  জয়নাল আবেদিনের ছেলে।

রাজনগর থানার ওসি আবুল হাসেম জানান,  কিছু দিন আগে উজিরপুর এলাকার রাস্তায় গর্ত থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ ভ্যান উল্টে গেলে ঘটনাস্থলেই চালক মারা যান। নিহতের লাশ মৌলভীবাজার সদর  হাসপাতাল মর্গে পাঠানো হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com