ভোক্তা অধিকার অধিদপ্তর কর্তৃক অভিযান

November 5, 2019,

রাজনগর প্রতিনধি॥ রাজনগর উপজেলার গোবিন্দবাটি বাজার, কুলাউড়া রোড ও তার আশপাশের এলাকার বিভিন্ন স্থানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ২ টি প্রতিষ্ঠানকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার ৫ নভেম্বর ভোক্তা অধিকার আইনের বিভিন্ন ধারায় এ জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে অভিযানে সহযোগিতা করেন রাজনগর থানার পুলিশ ফোর্স। অভিযানকালে গোবিন্দবাটি বাজারে অবস্থিত বকস্ এন্টারপ্রাইজকে ১ হাজার টাকা, মৌলভীবাজার কুলাউড়া রোডে অবস্থিত জননী ফার্মেসীকে ১ হাজার টাকাসহ মোট ২ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন উক্ত অভিযানে মেয়াদ উত্তীর্ণ খাদ্য পণ্য, নির্দিষ্ট তাপমাত্রায় ফ্রিজে রাখার ঔষধ বাহিরে রেখে ঔষধের মান নষ্ট করাসহ বিভিন্ন অপরাধে এসকল জরিমানা করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com