ভোক্তা অধিকার অধিদপ্তর কর্তৃক অভিযান

November 7, 2019,

রাজনগর প্রতিনিধি॥ রাজনগর উপজেলার টেংরাবাজার, বাগান রোড ও তার আশপাশের এলাকার বিভিন্ন স্থানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ২ টি প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার ৭ নভেম্বর সকাল  ভোক্তা অধিকার আইনের বিভিন্ন ধারায় এ জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক মো: ফখরুল ইসলাম, বিভাগীয় কার্যালয় সিলেট এর তত্ত্বাবধানে মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আল-আমিন এর নেতৃত্বে অভিযানে সহযোগিতা করেন রাজনগর থানার পুলিশ ফোর্স। অভিযানকালে টেংরাবাজারে অবস্থিত সরদার শাহ ভেরাইটিজ ষ্টোরকে ৫ হাজার টাকা, বাগান রোডে অবস্থিত জি. এন ফার্মেসীকে ৩ হাজার টাকাসহ মোট ৮ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়। বাণিজ্য মন্ত্রনালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আল-আমিন উক্ত অভিযানে মূল্য তালিকা না রাখা, মেয়াদ উত্তীর্ণা খাদ্য পণ্য ও প্রসাধনী  বিক্রয় করা, মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয় করাসহ বিভিন্ন অপরাধে এসকল জরিমানা করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com