রাজনগরে কলেজ ছাত্রীকে ছুরিকাঘত করলে এক বখাটে

স্টাফ রিপোর্টার॥ রাজনগরে কলেজ ছাত্রী সুমি রানী দেব (১৯) কে ছুরি দিয়ে আঘাত করে আহত করেছে এক বখাটে। এ ঘটনায় জড়িত মাসুম মিয়া (২১) কে আটক করেছে পুলিশ।
শনিবার ৯ নভেম্বর দুপুর ২ টার দিকে চৌধুরী বাজার এলাকায় এ ঘটনাটি ঘটে। আহত কলেজ ছাত্রী রাজনগর ডিগ্রী কলেজের ২য় বর্ষের ছাত্রী।
আহত সুমি রানী রাজনগর উপজেলার ক্ষেমসহ¯্র গ্রামের সন্তুশ দের এর মেয়ে। আটক মাসুম মিয়া একই গ্রামের মখলিছ মিয়ার ছেলে।
রাজনগর থানার ওসি আবুল হাসেম বিষয়টি নিশ্চিত করে জানান, মাসুম মিয়া সুমি রানী দেবকে কলেজ থেকে বাড়ি যাবার পথে প্রায়ই উত্যক্ত করত। শনিবার দূপুরে তাদের দ’জনের মধ্যে কথাকাটাকাটি হলে এক পর্যায়ে মাসুম ছুরি দিয়ে সুমির পেটে আঘাত করলে স্থানীয় লোকজন তাকে ধরে পেলে। পরে পুলিশ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌচ্ছে তাকে আটক করে থানায় নিয়ে যায়। সুমিকে গুরুত্বর আহত অবস্থায় সিলেট এম এজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।



মন্তব্য করুন