রাজনগরে শিক্ষক সমিতির নির্বাচন : সভাপতি জাহাঙ্গির, সাধারণ সম্পাদক হাকিম

November 14, 2019,

রাজনগর প্রতিনিধি॥ রাজনগর উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির নির্বাচন। মোট ২৫টি পদের মধ্যে ১৩টি পদে সদস্যদের ভোটের মাধ্যমে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। বিনা প্রতিদ্বন্ধিতায় ১২ জন ইতিমধ্যে নির্বাচিত হয়েছেন। এই নির্বাচনে প্রকাশ্যে প্যানেল ঘোষণা না হলেও অঘোষিত দুটি প্যানেলে ২৮ জন প্রতিদ্বন্ধিতা করেন। মোট ভোটার ১১৭ জন।

জানা যায়, সর্বশেষ প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয় ২০১২ সালে। তখন প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক একই সমিতির অন্তর্ভুক্ত ছিল। ওই নির্বাচনে সভাপতি নির্বাচিত হন পানিসাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গির আলম চৌধুরী ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন দক্ষিণ ঘড়গাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল হাকিম।

বর্তমানে তারা একই প্যানেল থেকে সভাপতি ও সম্পাদক পদে নির্বাচন করে নির্বাচিত হয়েছেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হচ্ছেন- সিনিয়র মহিলা সহসভাপতি প্রেমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফে আরা বেগম, সহসভাপতি রাজনগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নার্গিস আরা, কদমহাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসরাত তাজরীন জাহান, যুগ্ম সম্পাদক (মহিলা) রুবি বেগম, মহিলা বিষয়ক সম্পাদক স্মৃতি রানী ধর, সহ মহিলা বিষয়ক সম্পাদক নাজমুন আরা, সহ অর্থ সম্পাদক বিমল চন্দ্র দাস, সহ সাংগঠনিক সম্পাদক করুনাময় দত্ত, সহ মিডিয়া ও প্রচার সম্পাদক সুশিল চন্দ্র দেব। শিক্ষক সমিতির এই নির্বাচনে নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন প্রবীণ প্রধান শিক্ষক শামসুল ইসলাম। তার সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন- প্রধান শিক্ষক বিমল চন্দ্র দেব, শাহিনুল ইসলাম, বিধান দেব ও এমরান হোসেন খাঁন প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com