রাজনগর ইয়াবাসহ আটক-২

November 18, 2019,

রাজনগর প্রতিনিধি॥ রাজনগর উপজেলায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ইয়াবাসহ দুই জনকে আটক করা হয়।

সোমবার ১৮ নভেম্বর দুপুর ১ টার দিকে রাজনগর উপজেলার ফায়ার সার্ভিস ভবনের সামন থেকে তাদেরকে আটক করা হয়।

আটকৃতরা হলেন, রাজনগর উপজেলার দত্তগ্রামের মৃত কমরু মিয়ার ছেলে মো: আলী হোসেন (৩০)ও একই উপজেলার ডেফলউড়া গ্রামের মৃত ইসহাক মিয়ার ছেলে শিপন মিয়া (৩০) ।

মৌলভীবাজার জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোঃ এমদাদুল্লাহ এর নেত্বেতে গোপন সংবাদের ভিতিত্তে রাজনগর উপজেলার ফায়ার সার্ভিস ভবনের সামনে অভিযান চালিয়ে ১৫ পিস ইয়াবাসহ তাদেরকে আটক করা হয়।

এব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com