রাজনগরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও রোকেয়া দিবস পালিত

আউয়াল কালাম বেগ॥ ‘শেখ হাসিনার বারতা নারী পুরুষ সমতা’ এই স্লোগানকে সামনে রেখে মৌলভীবাজারের রাজনগরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। রাজনগর উপজেলা মহিলা বিষয়ক অফিসারের কার্যালয়ের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় ৯ ডিসেম্বর সোমবার র্যালী, আলোচনা সভা ও জয়িতা সংবর্ধনা প্রদান করা হয়েছে।
রাজনগর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সূত্রে জানাযায়, আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে র্যালী, আলোচনা সভা ও জয়িতা সংবর্ধনা প্রদান করা হয়েছে। র্যালী পরবর্তী উপজেলা সম্মেলন কক্ষে এক আলোচনা সভা ও জীবন সংগ্রামী ৩জন নারীকে শ্রেষ্ঠ জয়িতা সম্মাননা প্রদান করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌসী আক্তারের সভাপতিত্বে আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজনগর সরকারি কলেজের অধ্যক্ষ জিলাল উদ্দিন আহমদ, মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তি চক্রবর্তী, ডা. বর্ণালী দাস, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও মনসুরনগর ইউপি চেয়ারম্যান মিলন বখত, সাবেক সাংগঠনিক সম্পাদক ফয়ছল আহমদ, ইউপি চেয়ারম্যান দেওয়ান খয়রুল মজিদ সালেক, ইউপি চেয়ারম্যান ছালেক মিয়া, ইউপি চেয়ারম্যান নকুল চন্দ্র দাশ, রাজনগর প্রেসক্লাবের সভাপতি আউয়াল কালাম বেগ। রাজনগর সরকারি কলেজের রাষ্টবিজ্ঞানের প্রধান শাহানারা রুবির সঞ্চালয়নায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হোসনে আরা তালুকদার। জয়িতাদের মধ্যে বক্তব্য রাখেন নাজমা চৌধুরী, লিপি রানী দাস, নাজমা বেগম। এ সময় উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অফিসার নজরুল ইসলাম, কৃষি অফিসার শাহেদুল ইসলাম, বি আরডিবি অফিসার গোলাম রব্বানী খান,রাজনগর প্রেসক্লাবের সিনিয়র সদস্য শংকর দুলাল দেব, প্রেসক্লাব সদস্য আহমদউর রহমান ইমরান প্রমূখ। আলোচনা শেষে ‘জয়িতা অন্বেষনে বাংলাদেশ’ এ বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় উপজেলার ৩ জন নারীকে শ্রেষ্ঠ জয়িতা সম্মাননা প্রদান করা হয়। তারা হলেন- অর্থনৈতিক সাফল্য অর্জনকারী নারী কামারচাক ইউনিয়নের লিপি রানী, নির্যাতনের বিভিষিকা মুছে ফেলে নতুন উদ্যোমে জীবন শুরু করা সাফল্য অর্জনকারী নারী টেংরা ইউনিয়নের নাজমা বেগম ও সফল জননী হিসেবে রাজনগর সদর ইউনিয়নের নাজমা চৌধুরী।



মন্তব্য করুন