ভোক্তা অধিকার অধিদপ্তর কর্তৃক অভিযান

December 15, 2019,

রাজনগর প্রতিনিধি॥ রাজনগর উপজেলার হরিপাশা, তারাপাশা ও তার আশপাশের এলাকার বিভিন্ন স্থানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ২ টি প্রতিষ্ঠানকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রবিবার ১৫ ডিসেম্বর ভোক্তা অধিকার আইনের বিভিন্ন ধারায় এ জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আল-আমিন এর নেতৃত্বে অভিযানে সহযোগিতা করেন রাজনগর থানার  পুলিশ ফোর্স। অভিযানকালে হরিপাশা বাজারে অবস্থিত সানিয়া ভেরাইটিজ ষ্টোরকে ৫ শত টাকা, তারপাশা বাজারে অবস্থিত গোপাল মিষ্টান্ন ভান্ডারকে ১ হাজার ৫ শত টাকাসহ মোট ২ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়। বাণিজ্য মন্ত্রনালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আল-আমিন উক্ত অভিযানে মেয়াদ উত্তীর্ণ খাদ্য পণ্য বিক্রয় করা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি করা, খোলা অবস্থায় রাস্তার পাশে রেখে খাদ্য পণ্য বিক্রয় করাসহ বিভিন্ন অপরাধে এসকল জরিমানা করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com