রাজনগরে যথাযথ মর্যদায় মহান বিজয় দিবস পালিত

December 17, 2019,

আউয়াল কালাম বেগ॥ রাজনগরে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন, বিভিন  রাজনৈতিক, সামাজিক, ক্রীড়া এবং শিক্ষা প্রতিষ্ঠান ব্যাপক কর্মসূচী পালন করে।

সূর্যোদয়ের সাথে সাথে ৩১বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের শুভসূচনা এবং রাজনগর মুক্তিযুদ্ধ স্মৃতিস্তদ্ভে ও পাঁচগাঁও, খলাগাঁও এবং পঞ্চেশ্বর গণকবরে পুস্পস্তবক অর্পন করা হয়। ১৬ ডিসেম্বর সকাল সাড়ে ৮টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে রাজনগর পোর্টিয়াস মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্টানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা চেয়ারম্যান শাহাজানখান ও উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌসী আক্তার এবং পুলিশ, আনসার ও ভিডিপি, স্কাউট, গার্লস গাইড, কাবস, স্কুল কলেজ ও মাদ্রাসার ছাত্র- ছাত্রীদের কুচকাওয়াজ শারীরচর্চা প্রদর্শন করে। এর পর সাড়ে নয়টায় বীর মুক্তিযোদ্ধা কর্তৃক নতুন প্রজন্মের নিকট স্বাধীনতার পতাকা হস্তান্তর করার পর বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদেরকে সংবর্ধনা প্রদান করা হয় এর পরে জাতীর পিতার স্বপ্নের সোনারবাংলা বিনির্মানে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহারশীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মহান বিজয় দিবস ২০১৯ উদযাপন কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌসী আক্তারের সভাপতিত্বে রাজনগর সরকারি কলেজের সিনিয়র প্রভাষক শাহানারারুবি ও রাজনগর যুব উন্নয়ন অফিসার নজরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্টিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজনগর উপজেলা পরিষদের চেয়ারাম্যান শাহজাহান খান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রাজনগর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তি রানী চক্তবর্ত্তী, রাজনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসিম,রাজনগর মৌলানা মুফাজ্জল হোসেন মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ ইকবাল হোসেন, রাজনগর উপজেলা আওয়ামীলীগের সাধারণসম্পাদক ও মনসুরনগর ইউনিয়ের চেয়ারম্যান মিলন বখত,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার সজল কুমার চক্রবর্ত্তী, রাজনগর উপজেলা যুবলীগের সভাপতি ময়নুল ইসলাম খান ও মুক্তিযোদ্ধা মুহিবুর রহমান প্রমুখ। প্রীতি ফুটবল ম্যাচ ও পুরস্কার বিতরনের মধ্যদিয়ে দিনের কার্যক্রমের সমাপ্তি ঘোাসনা করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com