রাজনগর উপজেলায় ভূমি অফিসের সরকারি গাড়ি ব্যবহার
December 22, 2019,

রাজনগর প্রতিনিধি॥ রাজনগর উপজেলায় ভূমি অফিসের সরকারি গাড়ি কয়েকদিন যাবত দেখা যাচ্ছে কে বা কারা ব্যবহার করে ২১ ডিসেম্বর শনিবার ভোর বেলা পোর্টিয়াস উচ্চ বিদ্যালয় মাঠে ড্রাইভিং শিখাতে দেখা যায়। একটি দায়িত্বশীয় সূত্র বলছে, কয়েক দিন পূর্বে এরকম ওই গাড়ি দিয়েও ড্রাইভিং শিখানো হয়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ভোর বেলা প্রায় দুই ঘন্টা উপজেলার পোর্টিয়াস উচ্চ বিদ্যালয় মাঠে ড্রাইভিং শিখানো হয়। তবে কে কাকে শিখাচ্ছে সেটা প্রত্যক্ষদর্শী নিশ্চিত করতে পারেননি। এবিষয়ে রাজনগর উপজেলা ভূমি অফিসার উর্মি রায় ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘আমার
স্বামী কিছু সময় প্রশিক্ষণ নিয়ে ছিলেন”।



মন্তব্য করুন