রাজনগর আব্দুর রকিব স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে চিকিৎসা প্রদান

December 22, 2019,

রাজনগর প্রতিনিধিঃ রাজনগর উপজেলার সদর ইউনিয়নে খারপাড়ায় গ্রামে মরহুম মাওলানা আব্দুর রকিব স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে ও ইউকে ভিত্তিক সংগঠন চেইঞ্জ ফর কাইডস এর সহযোগীতায় ২’শ রোগীকে প্রাথমিক চিকিৎসা ও ঔষধ প্রদান কর হয়।

সংগঠনের সভাপতি আব্দুল জলিল খান এর সভাপতিত্বে ও ফুয়াদ এর পরিচালনায় বক্তব্য রাখেন, ইউকে প্রবাসী লুৎফুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আছকির খান,  অধ্যক্ষ ইকবাল, ডাঃ আব্দুস সালাম টিটু, ইউপি সদস্য দেলোওয়ার হোসেন বাবলু, ফারুক খান প্রমুখ। পরে মোনাজাতের মাধ্যমে রুহের মাগফেরাত কামনা করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com