রাজনগরে জামায়াতের শীত বস্ত্র বিতরণ

December 24, 2019,

স্টাফ রিপোর্টার॥ রাজনগর উপজেলায় শীতার্ত মানুষের পাশে এসে দাড়িয়েছে জামায়াতে ইসলামী বাংলাদেশ।

২৩ ডিসেম্বর  সোমবার রাজনগর উপজেলা জামায়াতের আয়োজনে ৭নং ওয়ার্ডে ১শ গরীব-অসহায়দের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। সদর ইউপি জামায়াতের আমীর জাহাঙ্গির আহমদ মুহিত’র পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন মৌলভীবাজার জেলা জামায়াতের আমীর মোঃ আব্দুল মান্নান।  উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের আমীর আবুর রাইয়ান শাহিন, উপজেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসাইন বাবলু,শ্রমিক কল্যান ফেডারেশন’র উপজেলা সেক্রেটারী হাবির রহমান প্রমূখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com