রাজনগরে জামায়াতের শীতবস্ত্র বিতরণ

গরীব ও অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজনগর উপজেলা শাখা।
বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর সকালে কামারচাক ইউনিয়নের অসহায় ও দরিদ্র শতাধিক ব্যক্তির মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এতে কামারচাক ইউনিয়ন জামায়াতের সভাপতি সাহেদ আহমদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের আমির মো. আব্দুল মান্নান।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির আবুর রাইয়ান শাহীনসহ সহ এলাকার গণমান্য ব্যাক্তিবর্গ। এছাড়াও জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় জেলা জামায়াতের আমির বলেন, “সারাদেশেই আকস্মিকভাবে তাপমাত্রা হ্রাস পাওয়ায় জনজীবনে নেতিবাচক প্রভাব পড়েছে। মৌলভীবাজার জেলায় শীতের প্রকোপে ৫জনের মৃত্যু হয়েছে। এমতাবস্থায় একটি দায়িত্বশীল ও আদর্শবাদী সংগঠন হিসেবে জামায়াতে ইসলামী নির্লিপ্ত থাকতে পারে না। তাই শীতার্ত মানুষের কল্যাণে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস”।
এসময় তিনি শীত কবলিত মানুষের সমস্যা সমাধানে এগিয়ে আসতে সরকার, সকল রাজনৈতিক দল, প্রীতি তহবিল, দাতা সংস্থা, সমাজের বিত্তবান মানুষ সহ নগরীর সকল স্তরের দলীয় নেতাকর্মীদের এগিয়ে আশার আহবান জানান। –প্রেস রিলিজ।



মন্তব্য করুন