রাজনগরে ফ্রি চক্ষু মেডিকেল ক্যাম্প চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান

আউয়াল কালাম বেগ॥ রাজনগরে ‘আলহাজ¦ আজমল আলী খান স্মৃতি পরিষদের উদ্যোগে প্রায় দুই শতাধিক চক্ষু রোগীকে বিনা মুল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। ৩০ ডিসেম্বর সোমবার সকালে উপজেলার সদর ইউনিয়নের পাটানটুলা গ্রামের মরহুম আছলম আলী খান হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গনে অনুষ্টিত এই ফ্রি চক্ষু মেডিকেল ক্যাম্পে। ডাক্তারের দেয়া ব্যবস্থাপত্র অনুযায়ী রোগীকে বিনা মূল্যে অপারেশন, চশম্ াও ঔষধ প্রদান করা হয়েছে
স্মৃতি পরিষদের সহসভাপতি মোঃ আহাদুজ্জামান খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন শেখ মুজিব মেডিকেল বিশ^বিদ্যালয়ের প্রফেসর ডাঃ সৈয়দ আব্দুল ওয়াদুদ। বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার বি এন এস বি চক্ষু হাসপাতালের অবৈতনিক সাধারন সম্পাদক মোঃ মোসাহিদ আহমদ, সদর ইউনিয়ন চেয়ারম্যান দেওয়ান খয়রুল মজিদ ছালেক, স্মৃতি পরিষদের সাধারন সম্পাদক আসরাফুজ্জামান খান নাহাজ, সমাজসেবক ইয়াছিন খান। এমদাদুল হক চৌধুরীর সঞ্চলনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা আব্দুস সহীদ, রেজওয়ানুল হক পিপুল, রুহুল আলম খান প্রমুখ এ ছাড়াও উপস্থিত ছিলেন মোঃ লুৎফুর রহমান টুটন, মরহুম আজমল আলী খান পরিবারের সদস্য যুক্তরাজ্য প্রবাসী অবিদুজ্জামান খান টুকু, আতিকুজ্জামান খান অতিক ও অন্যান্যরা।



মন্তব্য করুন