রাজনগরে ২৬৮ পিস ইয়াবা সহ আটক ২

January 2, 2020,

শংকর দুলাল দেব॥ রাজনগরে ২৬৮ পিস ইয়াবা ও একটি মোটরসাইকেল সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব।

১ জানুয়ারী বুধবার রাত ৯টার সময় র‌্যাব-৯ এর শ্রীমঙ্গল ইউনিট মৌলভীবাজারÑফেঞ্চুগঞ্জ সড়কের কর্নিগ্রাম নামক স্থান থেকে তাদের আটক করে। পরদিন সকালে রাজনগর থানায় তাদের সোপর্দ করে। পরে ঐদিনই তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ।

রাজনগর থানা পুলিশ  সূত্রে জানাযায়, রাজনগর উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের গয়াসপুর গ্রামের লেহাজ উদ্দিনের ছেলে জাকির হোসেন (৩৩) একই ইউনিয়নের খরিদপুর গ্রামের তোতা মিয়ার ছেলে সালমান আহমদ (২৭) বেশ কিছুদিন থেকে ইয়াবা ব্যবসা করে আসছিল। গোপন সূত্রে খবর পেয়ে  ১ জানুয়ারী রাত ৯টার সময় র‌্যাব-৯ এর শ্রীমঙ্গল ইউনিটের একটি দল মৌলভীবাজারÑফেঞ্চুগঞ্জ সড়কের কর্নিগ্রাম নামক স্থানে পথরোধ করে তাদের দেহ তল্লাশি করে। এসময় তাদের কাছে ২৬৮ পিস ইয়াবা টেবলেট পায় র‌্যাব সদস্যরা। পরে তাদের ব্যবহৃত মোটরসাইকেল সহ (নং মৌলভীবাজার-হ-১২-৩১৪৫) আটক করে জিজ্ঞাসাবাদের জন্য শ্রীমঙ্গল ক্যম্পে নিয়ে যায়। পরদিন বৃহস্পতিবার সকালে তাদের রাজনগর থানায় সোপর্দ করে র‌্যাব। রাজনগর থানার পুলিশ বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠায়।

মামলার তদন্ত কর্মকর্তা রাজনগর থানার উপ-পরিদর্শক (এস.আই) দিপক দাস জানান, র‌্যাবের হাতে আটক মাদক ব্যবসায়ীদের আদালতের মাদ্যমে জেলহাজতে পাঠানো  হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করা হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com