রাজনগর খেয়াঘাটবাজারে সৃজনশীল বন্ধুমহলের শীতবস্ত্র বিতরণ

স্টাফ রিপোর্টার॥ রাজনগর উপজেলার কুশিয়ারা নদী পাড়ের শত শত গরীব ও অসহায় শীতার্তদের পাশে দাড়িয়েছে সৃজনশীল বন্ধুমহল নামের একটি সামাজিক সংগঠন।
৭ জানুয়ারি মঙ্গলবার ফতেপুর ইউনিয়নের খেয়াঘাটবাজারে ওই সংগঠনের আয়োজনে প্রায় ৪শ গরীব অসহায় শিশু,কিশোর,বয়স্ক পুরুষ মহিলার মধ্যে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। সৃজনশীল বন্ধুমহলের সদস্য ও ব্যাংকার জুনেদ আহমদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জিয়াউর রহমান।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সুধেন্দু দাস অমল, জায়েদ আহমদ, আব্দুল মালেক, অপরেশ দাস অপু,ম আ মুকিত,স্বপন ধর জিতু মিয়া,রুপাই মিয়া, ইউ পি সদস্য ভারতি রানী দাস,মাহমদ মিয়া,তাজ উদ্দীন,রুবেল আহমদ,শামীম আহমদ,দিপু প্রমুখ।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার বলেন, সৃজনশীল বন্ধুমহলের মত সমাজের সকল বৃত্তশালীদের এসব অসহায় মানুষের পাশে দাঁড়ালে তাদের কাপড়ের কমতি থাকতো না।



মন্তব্য করুন