রাজনগর ইয়াবাসহ আটক -১
January 13, 2020,

রাজনগর প্রতিনিধি॥ রাজনগর উপজেলারর মুশরিয়া গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১০০ পিচ ইয়াবাসহ এক ব্যাক্তিকে আটক করা হয়েছে।
রোববার ১২ জানুয়ারি রাতে তাকে আটক করা হয়। রাজনগর থানার এস আই জালাল এর নেতৃত্বে অভিযাননে সঞ্জক আলী(৩৫)কে আটক করা হয়। তার গ্রামের বাড়ি রাজনগর উপজেলার তেলিবিল গ্রামে।
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসেম বিষয়টি নিশ্চিত করে জানান তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে



মন্তব্য করুন