নিবন্ধন ও ডিক্লারেশন পেয়েছে সাপ্তাহিক‘রাজনগর বার্তা

রাজনগর প্রতিনিধি॥ রাজনগর উপজেলা থেকে প্রকাশিত ও প্রচারিত একমাত্র সরকার অনুমোদিত পত্রিকা সাপ্তাহিক“রাজনগর বার্তা” ২৯ ডিসেম্বর ২০১৯ইং রোববার বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের চলচ্চিত্র ও প্রকাশনাঅধিদপ্তরেরনিবন্ধনশাখা থেকে নিবন্ধনলাভকরেএবং ১৩ জানুয়ারী সোমবার ডিক্লারেশন লাভ করেছে। ১৯৭৩ সনের ছাপাখানা ও প্রকাশনা (ডিক্লারেশন ও রেজিষ্ট্রেশন) আইনের ৭ ধারা অনুসারে প্রদত্ত ডিক্লারেশন এর প্রেক্ষিতে মৌলভীবাজার জেলার জেলা প্রশাসকনা জিয়া শিরিন রাজনগর বার্তার সম্পাদক আক্তার হোসেন সাগরের হাতে পত্রিকা প্রকাশের অনুমতি পত্র তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামীলীগের ধর্ম বিষয়ক উপ-কমিটির সদস্য মো. শহীদ বকস, সাপ্তাহিক রাজনগর বার্তার নির্বাহী সম্পাদক আহমদ উর রহমান ইমরান, সংবাদ কর্মী শেখ মিরাজ আহমদ প্রমূখ।
রাজনগর বার্তা পত্রিকার ডিক্লারেশন পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় পত্রিকার সম্পাদক ও প্রকাশক আক্তার হোসেন সাগর বলেন, এটা আমার দীর্ঘ দিনের স্বপ্ন‘আমি খুবই আনন্দিত যে রাজনগর বার্তাপ ত্রিকাটি সরকারি অনুমোদন হয়েছে। এ জন্য আল্লাহ পাক রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি। রাজনগর বার্তা পত্রিকা’রনি বন্ধন ও ডিক্লারেশন পেতে যারা নানা ভাবে সহযোগিতা করছেন তাঁদেও কাছে আমি আন্তরিক ভাবে কৃতজ্ঞ।
পত্রিকাটি সব সময় জনগণের মুখপাত্র হিসেবে কাজ করবে। পত্রিকাটি শিঘ্রইপাঠকের হাতে পৌছে দেওয়ার জন্য প্রস্তুতি নেয়া হচ্ছে। এ জন্য সকল পাঠক, সাংবাদিক, বিজ্ঞাপন দাতা শুভানূধ্যায়ীদেরকে সর্বাত্মক সহযোগিতা কামনা করছি।



মন্তব্য করুন