ভোক্তা অধিকার অধিদপ্তর কর্তৃক অভিযান

January 20, 2020,

রাজনগর প্রতিনিধি॥ রাজনগর উপজেলার খলাগাঁও, করিমপুর রোড, উত্তরবাজার, মুন্সিবাজার, মাছবাজার, সিলেট রোড ও তার আশপাশের এলাকার বিভিন্ন স্থানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৩ টি প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার ২০ জানুয়ারি অভিযান পরিচালিত হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে রাজনজগর থানার পুলিশ  ফোর্স এর সহায়তায় মূল্য তালিকা না রেখে অতিরিক্ত দামে পণ্য বিক্রয় করা, মেয়াদ উত্তীর্ণ খাদ্য পণ্য বিক্রয় করা, বিস্কোরক আইনের শর্ত লংঘনকরে ঝঁকিপূর্ণভাবে রাস্তার পাশে গ্যাস সিলিন্ডার রেখে বিক্রয় করাসহ বিভিন্ন অপরাধে খলাগাঁওয়ে অবস্থিত রিপন এন্ড ব্রাদার্সকে ২ হাজার টাকা, করিমপুর রোডে অবস্থিত রুমু ভেরাইটিজ ষ্টোরকে ৩ হাজার টাকা, মুন্সিবাজের অবস্থিত ইলিয়াস মিয়া এন্ড সন্সকে ২ হাজার টাকাসহ মোট ৭ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com