বালিসহস্র প্রবাসী কাবাডি প্রতিযোগিতা ফাইনাল খেলা অনুষ্ঠিত

January 26, 2020,

রাজনগর প্রতিনিধি॥ রাজনগর উপজেলা মুজিব বর্ষ উপলক্ষে বালিসহস্র প্রবাসী কাবাডি প্রতিযোগিতা ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় ২০২০ইং। প্রধান অতিথি বলেন খেলাধুলার মাধ্যমে নতুন প্রজন্মকে মাদক শক্তি থেকে রক্ষা করা যায়। উৎসাহ যোগাতে খেলাধুলার প্রয়োজন। খেলাধুলার উৎসবের মাঝে হাজার হাজার মানুষের ও খেলোয়ার বৃন্দকে দেখা যায়। খেলাটি অয়োজন করেন বালিসহস্র মুড়াউড়া, ভানুরমহল প্রবাসীবৃন্দ, এমপির বাজার, রাজনগর। কাবাডি প্রতিযোগিতায় ২০ টি দল অংশগ্রহন করে।

দেশের বিভিন্ন জেলা থেকে পরিচিত খেলোয়াড়রা অংশ নেন। ফাইনাল খেলায় ২ টি দল খেলেন। কমরু এন্টারপ্রাইজ ও দক্ষিন বালি যুব সমাজ। প্রধান অতিথির হাত থেকে প্রথম বিজয়ী কমরু এন্টারপ্রাইজ এর সত্ত্বাধিকারী কমরু মিয়া মটর সাইকেলের চাবিটি গ্রহন করেন। ২য় স্থান অধিকারী দক্ষিন বালি যুব সমাজের সভাপতি পুরষ্কার তুলে নেন নাজমুল হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শাহজাহান খান। বিশেষ অতিথি ছিলেন  সাবেক চেয়ারম্যান সাদিকুর রহমান। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন মনসুরনগর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম ও মকবুল। অনুষ্ঠানে সভাপতিত্ত্ব করেন অত্র এলাকার মুরুব্বি আব্দুল মছব্বির। অন্যন্য মধ্যে বক্তব্য রাখেন মোঃ কায়েছ আহমদ, আব্দুল্লা আল সাম্মু, রিয়াজ খাঁন, বদরুল ইসলাম, লকুচ মিয়া, মলয় কুমার ভট্ট্রাচার্য্য, হোমায়ুন কবির, প্রবাসী রুমেল মিয়া, মুক্তার উদ্দিন, সাবাজ মিয়া, আব্দুল হামিদ, আব্দুল মজিদ, সমসু তালুকদার, খেলা পরিচালনা করেন শংকর দুলাল দেব ও মোঃ জমির আলী, আনোয়ার হোসেন রউফ। অনুষ্ঠান পরিচালনা করেন ফয়ছল আহমদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন সামাজিক সংগঠনের নেতাকর্মী সাংবাদিক ও শিক্ষক, ছাত্র এবং সুশীল সমাজের হাজার হাজার মানুষ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com