ভোক্তা অধিকার অধিদপ্তর কর্তৃক অভিযান

February 10, 2020,

স্টাফ রিপোর্টার: রাজনগর  উপজেলার ছোয়াব আলী বাজার, বাধ বাজার, সিলেট রোড ও তার আশপাশের এলাকার বিভিন্ন স্থানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৩ টি প্রতিষ্ঠানকে ৫ হাজার ৫ শত টাকা জরিমানা করা হয়েছে।

রবিবার ৯ ফেব্রæয়ারি জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আল-আমিন এর নেতৃত্বে আর্মস পুলিশ ব্যাটেলিয়ান ফোর্স এর সহায়তায় ফ্রিজে নিদিষ্ট তাপমাত্রায় নির্ধারিত ঔষধসমূহ রাখার বাধ্যবাধকতা থাকলেও বাহিরে রেখে ঔষধ বিক্রয় করা,  মেয়াদ উত্তীর্ণ খাদ্য পণ্য ও প্রসাধনী বিক্রয় করাসহ বিভিন্ন অপরাধে ছোয়াব আলী বাজারে অবস্থিত মেসার্স দি দাস ফার্মেসীকে ২ হাজার টাকা, বাধ বাজারে অবস্থিত শহিদ মিয়া ষ্টোরকে  ১ হাজার ৫ শত টাকা, সিলেট রোডে অবস্থিত রুমা ডিপাটমেন্ট ষ্টোরকে ২ হাজার টাকাসহ মোট ৫ হাজার ৫ শত টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com