রাজনগর প্রেসক্লাবের যুগ্নসাধারণ সম্পাদকের ইন্তেকাল

February 13, 2020,

আউয়াল কালাম বেগ: রাজনগর প্রেসক্লাবের যুগ্নসাধারণ সম্পাদক কবি আহমদ ফয়ছল আজাদ ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওইন্নাইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪২ বছর। ১২ ফেব্রæয়ারী বুধবার বিকাল আড়াইটার সময় নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। পারিবারিক জীবনে অবিবাহিত ছিলেন। সাংবাদিক আহমদ ফয়ছল আজাদ দীর্ঘদিন ধরে ডায়বেটিস রোগে ভূগছিলেন। তিনি ‘সাপ্তাহিক রাজনগরের কাগজ’ নামে একটি পত্রিকা সম্পাদনা করতেন।

পারিবারিক সূত্রে জানাযায়, রাজনগর প্রেসক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক ও ‘সাপ্তাহিক রাজনগরের কাগজ’ পত্রিকার সম্পাদক আহমেদ ফয়ছল আজাদ দীর্ঘদিন যাবত ডায়াবেটিস ও কিডনী রোগে আক্রান্ত ছিলেন। প্রায় সময়ই তাকে সিলেটের ডায়াবেটিস হাসপাতাল এবং এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে হত। এরই ধারাবাহিকতায় রোববার তাকে সিলেট ডায়াবেটিস হাসপাতালে ভর্তি করা হয়। গত মঙ্গলবার তার অবস্থার অবনতি হলে ওইদিন বিকাল ৩ টায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। এদিন সন্ধ্যা ৭টায় সাংবাদিক, সাহিত্যিক আহমেদ ফয়ছল আজাদ (৪২) না ফেরার দেশে চলে যান। ১২ ফেব্রæয়ারী বুধবার বিকাল আড়াইটার সময় জানাযা শেষে তাকে নয়াটিলা গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। সাংবাদিক আহমদ ফয়ছল আজাদ মৌলভীবাজার বঙ্গবন্ধু লেখক পরিষদ ও কবিতা পরিষদ রাজনগর-এর সাধারণ সম্পাদক ছিলেন।

বুধবার বিকালে জানাজা পূর্ব সময়ে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধরণ সম্পাদক মনসুরনগর ইউপি চেয়ারম্যান মিলন বখত, মুন্সিবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ছাতির মিয়া, রাজনগর প্রেসক্লাবের সভাপতি আউয়াল কালাম বেগ, কদর মেম্বার প্রমুখ। এছাড়াও তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মুন্সিবাজার ইউপি চেয়ারম্যান সালেক আহমদ, টেংরা ইউপি চেয়ারম্যান টিপু খান, কামারচাক ইউপি চেয়ারম্যান নজমুলহক সেলিম, রাজনগর প্রেসক্লাবের সহসভাপতি আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক আব্দুর রহমান সোহেল, নয়াদিগন্তের রাজনগর সংবাদদাতা শংকর দুলাল দেব, প্রেসক্লাবের  কোষাধ্যক্ষ ফরহাদ হোসেন, সাংবাদিক ফোয়াদ আহমদ, সাংবাদিক আহমেদউর রহমান ইমরানসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ। বিভিন্ন

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com