ইসলামপুর মিয়ারকান্দি যুবসমাজ কল্যান সংস্থার ২য় প্রতিষ্টা বার্ষিকী ও প্রবাসীদের সংবর্ধনা অনুষ্ঠিত

আউয়াল কালাম বেগ॥ মৌলভীবাজারের রাজনগর ইসলামপুর মিয়ারকান্দি যুবসমাজকল্যান সংস্থার উদ্যোগে উক্ত সংগটনের ২য় প্রতিষ্টা বার্ষিকী প্রবাসীদের সংর্বধনা অনুষ্ঠান গত ২৭ ফেব্রুয়ারী রোজ বৃহস্প্রতিবার সিরাজুন্নেছা মিয়ারকান্দ্রি স প্রা বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্টিত হয়। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি সুলেমান মিয়া । প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা প্রথমিক শিক্ষা কর্মকর্তা জাফর আল সাদেক। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা উফতেখার হোসেন ভুইয়া,রাজনগর প্রেসক্লাব সভাপতি আউয়াল কালাম বেগ, সাধারন সম্পাদক আব্দুর রহমান সোহেল, সিরাজুন্নেছা মিয়ারকান্দি সরঃ প্রা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রানু লাল গোসস্বামী। আব্দুল কাইয়ুমের সঞ্চালনায় আন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ফখরুল ইসলাম, বেলাল আহমদ, মোঃ শাওন আহমদ, ফয়ছল আহমদ ফজল,রফিকুল ইসলাম, নুরুল আমিন খান মামুন প্রমুখ। পরে কোমলমতি ছাত্রছাত্রীদের মাঝে শিক্ষা উপকরন ও আতিথিদেরকে সম্মাননা ক্রেষ্ট প্রধান করা হয়।



মন্তব্য করুন