রাজনগরে জাতীয় ভোটার দিবস পালিত 

March 2, 2020,

আউয়াল কালাম বেগ॥ ভোটার হয়ে ভোট দেব, দেশ গড়ায় অংশ নেব” এই স্লোগানকে সামনে রেখে জেলার রাজনগর উপজেলায় ২ মার্চ সোমবার জাতীয় ভোটার দিবস ২০২০ পালিত হয়েছে।

এ উপলক্ষে উপজেলা নির্বচন অফিসের আয়োজনে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকাল ১০ ঘটিকার সময় উপজেলা পরিষদের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি  বের হয়ে বিভিন্ন সড়ক পদক্ষিণ করে এতে অংশ গ্রহন করেন সরকারারী বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।

পরে উপজেলা পরিষদের সভা কক্ষে একটি আলোচনা সভা অনুষ্টিত হয় এতে সভাপতিত্ব করেন উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার উর্মি রায়। উপজেলা নির্বাচন অফিসার (অ:দা) মোহাম্মদ ফরহাদ হোসেনের  সঞ্চালনায বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তি রানী চক্রবর্তী, উপজেলা ভাইস চেয়ারম্যান আলাল মিয়া, রাজনগর সরকারী কলেজের সিনিয়র প্রভাষক শাহানারা রুরী ও  প্রেসক্লাবের সভাপতি আউয়াল কালাম বেগ প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com