রাজনগরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মানববন্ধন, আলোচনা সভা অনুষ্ঠিত

March 5, 2020,

আউয়াল কালাম বেগ॥ “প্রজন্ম হোক সমতার, সকল নারীর অধিকার” এ প্রতিপাদ্য বিষয় নিয়ে মৌলভীবাজারের রাজনগরে উপজেলায় আন্তর্জাতিক নারী দিবস ২০২০ পালিত হয়েছে।

এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্টিত হয়।

আন্তর্জাতিক নারী দিবস  উপলক্ষে  বৃহস্পতিবার ৫ মার্চ দুপুরে উপজেলা পরিষদ সম্মুক্ষে র‌্যালীর পর আলোচনা সভায় সভাপতিত্বে করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) উর্মি রায়।

প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান মুক্তি রানী চক্রবর্তী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজনগর মোফাজ্জল হোসেন মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ ইকবাল। স্বাগত বক্তব্য রাখেন ও উপজেলা  মহিলা বিষয়ক অফিসার হোসনে আরা তালুকদার। রাজনগর সরকারী কলেজের রাষ্ট্র বিঙ্গান বিভাগের চেয়ারম্যান শাহানারা রুবীর উপস্থাপনায় বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার সুমন দেবনাথ, উপজেলা তথ্য সেবা কর্মকর্তা শামীমা মীর্জা,রাজনগর  প্রেসক্লাব সভাপতি আউয়াল কালাম বেগ ও সুচসার জহির মিয়া প্রমুখ। এ ছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সরকারী কর্মকর্তা কর্মচারী,নির্বাচিত জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, গনমাধ্যম কর্মী ও বিভিন্ন পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com