রাজনগরে সূর্যমুখী চাষীদের নিয়ে মাঠ দিবস পালিত

March 11, 2020,

রাজনগর প্রতিনিধি॥ রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নের আদমপুরে সূর্যমূখী ফুল চাষীদের নিয়ে মাঠ দিবস পালিত হয়েছে।

১০ মার্চ মঙ্গলবার বিকেলে রাজনগরের কামারচাক ইউযনিয়নের মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অদিদপ্তরের উপ পরিচলাক কাজী লুৎফুল বারী।

উপজেলা কৃষি কর্মকর্তা শাহাদুল হকের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাজনগর উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা উর্মী রায়, কৃষক ইমদাদ আহমদ ইমন, কৃষক আব্দুল ওয়াহিদ, কৃষক আব্দুল লতিফ, কৃষক জাকারিয়া মিয়া ও উপসহকারী কৃষি কর্মকর্তা শিপলু সিন্হা।

কৃষকরা বলেন, পানির অসুবিধার জন্য তাদের ফলন একটু খারাপ হয়েছে, তবে ভাল দাম পেলে তারা এ ফুলের চাষ আরও বেশী জায়গাতে করবেন। কারন, অল্প পানিতে ফলন ভাল ও লাভজনক। অন্য ফসলের কোনও ক্ষতি হয়না। সূর্যমুখী চাষের পরই ওই জমিতে ধান চাষ করা যায়। রাজনগরে এবছর ১২ হেক্টর জমিতে সূর্যমূখী ফুলের চাষ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com