রাজনগরে ভূয়া ডিবি পুলিশ আটক

March 11, 2020,

রাজনগর প্রতিনিধি॥ রাজনগর উপজেলায় নিজেকে ডিবি কর্মকর্তা পরিচয়দারী একজনকে আটক করেছে রাজনগর থানা পুলিশ।

মঙ্গলবার ১০ মার্চ বিকেল ৪ ঘঠিকায় রাজনগর উপজেলার টেংরাবাজার থেকে জনতার সহায়তায় তাকে আটক করা হয়। পুলিশ সূত্রে জানা যায় টেংরাবাজার আরিসা ভেরাইটিজ ষ্টোরে ঐ প্রতারক নিজেকে ডিবির লোক পরিচয় দিয়ে দোকান মালিককে অবৈধভাবে জেরা করলে দোকানদারের সন্দেহ হলে উপস্থিত লোকজন তাকে ধরে মারদর করে। পুলিশ খবর পেয়ে প্রতারককে আটক করে চিকিৎসা দেওয়ার পর থানায় নিয়ে আসা হয়।

রাজনগর থানার উপ-পরিদর্শক মো : মোকছেদুল পিপিএম জানান ভূয়া ডিবি পরিচয়দানকারী ব্যাক্তির কাছ থেকে একটি নকল সিআইডি কার্ড উদ্ধার করা হয়েছে। তার নাম মো : ইউনুস মিয়া (৩৫), বাড়ি কুমিল্লার লাকসাম উপজেলার বরবাম গ্রামে। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে মামলার প্রস্তুতি নিচ্ছে। রাজনগর থানার ওসি আবুল হাসিম বিষয়টি নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com