আতাউর রহমান ফটিক মাষ্টার আর নেই
March 15, 2020,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারের রাজনগর উপজেলার আতাউর রহমান কোরেশী (ফটিক মাষ্টার) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি—–রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।
শনিবার ১৪ মার্চ দিবাগত রাত দেড়টায় তিনি উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের ব্রাম্মণগ্রামস্থ নিজ বাড়িতে ইন্তেকাল করেন। রোববার বাদ আছর কাজী খন্দকার মাজার শরীফস্থ ঈদগাহ মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজায় উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমান, মুন্সিবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আ’লীগ নেতা সাতির মিয়া, জেলা শিক্ষা অফিসার এএসএম আব্দুল ওয়াদুদ, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওঃ আহমদ বিলাল, মোঃ ফখরুল ইসলাম, জেলা জামায়াতের আমীর মোঃ আব্দুল মান্নান, মৌলভীবাজার আ’লীগ নেতা সৈয়দ সলমান আলী প্রমূখ।



মন্তব্য করুন