রাজনগরে রোবেলা-হাম রোগের এ্যাভোকেসি সভা ২০২০ অনুষ্ঠিত

আউয়াল কালাম বেগ॥ রাজনগরে রোবেলা- হাম ক্যাম্পেইন উপলক্ষে উপজেলা স্বাস্থ কমপ্লেক্সের হল রুমে এ্যাভোকেসি সভা ১৫ মার্চ রোববার অনুষ্টিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডাঃ দেবেশ পৌদ্দার। উপজেলা মেডিকেল টেকনোলজিস্ট ইপি আই প্রবাল চন্দ্র দাসের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ তোফাজ্জুল হোসেন ভ’ইয়া, উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষ কর্মকর্তা ইফতেখার হোসেন ভূইয়া, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক চিরনজিত দত্ত, রাজনগর প্রেসক্লাব সভাপতি আউয়াল কালাম বেগ সহ সভাপতি আব্দুল আজিজ, রাজনগর কেন্দ্রীয় মসজিদের প্রেস ইমাম মাওলানা হিফজুর রহমান আরিফ নার্সিং সুবারভাইজার নজরুল ইসলাম খান ও শিক্ষক সুশীল দেব প্রমুখ। এছাড়্ও উক্ত অনুষ্টানে উপস্থিত ছিলেন বিভিন্ন শ্রেনী পেশার মানুষ। ডাঃ দেবেশ পৌদ্দার সুচনা বক্তব্যে বলেন হাম এবং রোবেলা ভাইরাসজনিত দুটি সংক্রামক রোগ। এই দুটি রোগ সাধারনত একজন আক্রান্ত রোগীর হাঁছি কাশির মাধ্যমে তার সংস্পর্শে আশা অন্যদের মধ্যে অতি দ্রুত ছড়ায়। শিশু ছাড়াও যে কোন বয়সের মানুষের হামÑরোবেলা রোগ হতে পারে। শিশুদের মধ্যে হাম- রোবেলা প্রকোপ জটিলতায় শিশুর নিউমোনিয়া, ডায়রিয়া সহ কিছু রোগ শিশুকে মৃত্যুর দিকে ঠেলে দিতে পারে এসব রোগের হাত থেকে বাঁচার সর্বোৎকৃস্ট উপায় সঠিক সময়ে শিশুকে হাম- রোবেলার টিকা দিয়ে সুরক্ষিত করা। সে আলোকে আগামী ১৮ মার্চ থেকে ১১ এপ্রিল পর্যন্ত সকল শিশুকে টিকা দেয়া হবে। টিকাদান কার্যক্রমের প্রথম ধাপে সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ১ম শ্রেণৗ থেকে ৪র্থ শ্রেণীর ছাত্রছাত্রীকে টিকা দেয়া হবে ২য় ধাপে ই পি আই কেন্দ্র সমুহে ৯মাস বয়সী শিশু থেকে ১০ বছর বয়সী শিশুকে ১ডোজ টিকা প্রদান করা হবে। তিনি টিকাদান কার্যক্রম শতভাগ সফল করতে সকলের সহযোগীতা কামনা করেন।



মন্তব্য করুন