রাজনগরে আসামী ধরতে গিয়ে ৫ পুলিশ আহত
March 19, 2020,

রাজনগর প্রতিনিধি॥ রাজনগর উপজেলার সুনাটিকি গ্রামে সাজাপ্রাপ্ত পলাতক আসামী ধরতে গিয়ে আহত হয়েছেন ৬ পুলিশ সদস্য।
১৮ মার্চ বুধবার বিকেলে মুন্সিবাজার ইউনিয়নের সুনাটিকি গ্রামে এই ঘটনাটি ঘটে। আহত পুলিশ সদস্যরা হলেন:- এস আই বিনয় চক্রবর্তী (৪২), এস আই সিদ্ধার্থ শেখর (২৪) এস আই সুলেমান (২৪) কনজেষ্টবল অজয় চন্দ্র (২৬) কনষ্টেবল দিপু সরকার (২৫), ইব্রাহিম খলিল (৩০)।
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হোসেন জানান, সুনাটিকি গ্রামে আবুল মিয়া নামের সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে ধরতে গেলে পুলিশের জন্য হামলা করে আসামীকে ছিনিয়ে নেয় কয়েকজন গ্রামবাসী ।
পরে খবর পেয়ে অভিযানে গিয়ে সাজাপ্রাপ্ত পলাতক আসামীসহ ৩ জনকে আটক করে পুলিশ । তারা হলেন আবুল মিয়া, রাবেয়া বেগম ও সৈয়দ আসকান আলী।



মন্তব্য করুন