ভোক্তা অধিকার অধিদপ্তর কর্তৃক অভিযান

March 23, 2020,

স্টাফ রিপোর্টার॥ রাজনজগর উপজেলার টেংরাবাজার, তারাপাশা বাজার ও তার আশপাশের এলাকার বিভিন্ন স্থানে পেঁয়াজ, রসুন, আদা, চালসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী ন্যায্য মূল্যে প্রাপ্তি নিশ্চিত করার লক্ষে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার কর্তৃক রাজনগর পুলিশ ফোর্সের সার্বিক সহযোগিতায় অভিযান পরিচালিত হয়।

সোমবার ২৩ মার্চ উক্ত অভিযানে মেয়াদ উত্তীর্ণ খাদ্য পণ্য বিক্রয় করা, অতিরিক্ত দাম নেওয়া, ওজনে কম দেওয়াসহ বিভিন্ন অপরাধে টেংরাবাজারে বাজারে অবস্থিত জননী ষ্টোরকে ৩ হাজার টাকা, তারাপাশা বাজারে অবস্থিত মেসার্স হাসান ট্রেডার্সকে ২ হাজার টাকাসহ মোট ৫ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com