রাজনগরে জুয়ার আসর থেকে ৫ জুয়াড়ি আটক

April 2, 2020,

রাজনগর প্রতিনিধি রাজনগরে জুয়ার আসর থেকে ৫ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। উপজেলার সদর ইউনিয়নের দাশপাড়া গ্রাম থেকে জুয়া চলাকালীন সময়ে তাদের আটক করে থানায় নিয়ে যায় রাজনগর থানা পুলিশ। রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসেম বিষয়টি নিশ্চিত করে বলেন, এরা দীর্ঘ দিন যাবৎ জুয়া খেলে আসছিল। পুলিশ যাতে তাদের ধরতে না পারে এ জন্য লোক ভাড়া দিয়ে তাদের নিরাপদ রাখছিল। পরে গোপন সংবাদের ভিত্তিতে রাতে তাদের আটক করা হয়।

আটকৃতরা হলো উপজেলার দাসঠিলা গ্রামের আব্দুল মন্নানের পুত্র সাজু মিয়া, একই গ্রামের তরিক মিয়ার পুত্র জাহাঙ্গির আলম, একই গ্রামের তুরাব মিয়া পুত্র তাহির মিয়া, ভুজবল গ্রামের আব্দুল মতলিব’র পুত্র মামুন মিয়া  ও নন্দিউড়া গ্রামের হামিদ মিয়ার পুত্র আরকেছ মিয়া। আটকৃতদের ২ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com