রাজনগরে আটকা পরেছে ভারতের একটি তাবলীগ জামাতের দল

স্টাফ রিপোর্টর॥ রাজনগরে ভারতের নিজাম উদ্দিনের (সাদপন্থি) ১২জনের একটি জামাত আটকা পরেছে। ভারতের হরিয়ানা রাজ্যের ৯ জন ও বাংলাদেশের ৩জন রয়েছেন এই দলে। রাজনগর থানা পুলিশ তাদের সাথে যোগাযোগ করে তাবলীগের কার্যক্রম বন্ধ করে কোয়ারেন্টাইনে থাকার জন্য বলেছে। ভারতের নিজাম উদ্দিনের ওই জামাতের সদস্যরা ২৪ মার্চ রাজনগরের ফতেহপুর ইউনিয়নের হামিদপুর আফতাব নগর মাদ্রাসা মসজিদে অবস্থান করে।
রাজনগর থানা পুলিশ সূত্রে জানাযায়, ভারতের হযরত নিজামউদ্দিন মারকাজ থেকে গত ২৪ ফেব্রুয়ারী ৯ সদস্যের একটি জামাত বাংলাদেশে আসে এবং বাংলাদেশের আরো ৩ জন তাদের সাথে যোগ দেয়। তারা দেশের বিভিন্ন জায়গায় তাবলীগী কার্যক্রম চালিয়ে গত ২৪ মার্চ রাজনগরের ফতেহপুর ইউনিয়নের হামিদপুর এলাকায় যায়। করোনা ভাইরাসের কারণে সরকার সারা দেশে বিশেষ ব্যবস্থা নিলে ভারতের ওই তাবলীগের দলটি সেখোনে আটকা পরে। খবর পেয়ে রাজনগর থানা পুলিশ হামিদপুর এলাকায় গিয়ে তাদের খোঁজ খবর নেয়। এসময় পুলিশ ভারতীয় সদস্যদের ছবি, পাসপোর্ট নাম্বার সংগ্রহ করে এবং তাদের কার্যক্রম বন্ধ করে কোয়ারেন্টাইন নিয়ম পালনের জন্য বলে। এছাড়া পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ওই মসজিদে তাদেরকে অবস্থান করতে এবং পর্দা টাঙ্গিয়ে নাজের পৃথক ব্যবস্থা করতে বলে পুলিশ। তাদের ব্যাপারে তাবলীগ জামাতের মৌলভীবাজার জেলা আমীর আব্দুল হাই মাষ্টারের সাথে যোগাযোগ করেছে বলে জানায় পুলিশ।
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসিম জানান, পুলিশ ভারতের ওই তাবলীগ জামাতের খবর পেয়ে সাথে সাথে যোগাযোগ করেছ্।ে তাদের ছবি, পাসপোর্ট নাম্বার সংগ্রহ করা হয়েছে এবং কোয়ারেন্টাইনের নিয়ম মেনে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সেখানে অবস্থানের জন্য বলা হয়েছে। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
এ ব্যাপারে রাজনগর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ঊর্মি রায় বলেন, তাবলীগের এ দলটি গত ২৪ ফেব্রুয়ারী বাংলাদেশে প্রবেশ করে এবং ২৪ মার্চ রাজনগর আসে। খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের ওই মাদ্রাসায় কোয়ারেন্টাইনের নিয়ম অনুযায়ী আলাদা অবস্থান করতে বলেছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তারা সেখানেই থাকবে।



মন্তব্য করুন