রাজনগরে করোনায় মৃত্যুর পর কুশিয়ারা নদীতে নৌ চলাচল বন্ধ : ৫ গ্রাম লকডাউন

April 6, 2020,

রাজনগর প্রতিনিধি॥  রাজনগরে জ্বর-সর্দি নিয়ে মারা যাওয়া সামছু মিয়া (৪৫) করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। গত ৪ এপ্রিল উপজেলার আকুয়া গ্রামে তার মৃত্যুর খবর পেয়ে র‌্যাপিড রেসপন্স টিমের সদস্যরা মৃতের শরীর ও তার স্ত্রীর শরীর থেকে নমুনা সংগ্রহ করে সিভিল সার্জনের মাধ্যমে ঢাকা আইইডিসিআর এ পাঠানো হয়। গত ৫ এপ্রিল রবিবার সন্ধ্যার পর মৃত সানচু মিয়ার রিপোর্ট পজিটিভ আসে বলে জানায় স্বাস্থ্য বিভাগ। এ ঘটনায় রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক ডাক্তার ও এক ওয়ার্ড বয়কে কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে।

এদিকে করোনায় মৃত্যুর খবর মৌলভীবাজারসহ সিলেট বিভাগে ছড়িয়ে পড়লে রাজনগরের সাথে সিলেটের বালাগঞ্জ উপজেলাকে বিচ্ছিন্ন করা হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে খেয়াঘাটবাজার ও বালাগঞ্জবাজার দিয়ে ঘেঁষে যাওয়া কুশিয়ারা নদীতে সকল নৌকা চলাচল বন্ধ রেখেছে বালাগঞ্জ প্রশাসন। এতে হাজার হাজার মানুষ আটকা পড়েছেন নদীর উভয় পাড়ে।

জেলা সিভিল সার্জন ডা. তওহীদ আহমদ সোমবার জানান, মৃত সামছু মিয়ার জ্বর-সর্দি ছিল। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুযায়ী আমরা ওই ব্যাক্তি ও তার স্ত্রীর নমুনা সংগ্রহ করে আইইডিসিআর এ পাঠানো হয়। গত ৫ এপ্রিল রাতে মৃত সামছ মিয়ার রিপোর্ট পজিটিভ বলে ঢাকা থেকে উর্দ্ধতন কর্তৃপক্ষ ফোনে আমাকে জানান। সাথে সাথে আমরা সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলি। এছাড়াও এক প্রশ্নরে জবাবে সিভিল সার্জন বলেন, ওই এলাকায় যারা সন্দেহের তালিকায় রয়েছেন তাদের শ^াস নালীর নমুনা সংগ্রহ করা হচ্ছে। সোমবার আমরা ওই এলাকার ১০/১২জনের নমুনা সংগ্রহ করেছি।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com