রাজনগরে দীর্ঘধীন থেকে পরিবার পরিকল্পনা বিভাগের কার্যক্রম বন্ধ : সরকারি নির্দেশনা অমান্য করে ছুটিতে কর্মকর্তা কর্মচারী

শংকর দুলাল দেব॥ রাজনগরে গত একমাস ধরে পরিবার পরিকল্পনা বিভাগের সেবা কার্যক্রম বন্ধ। কোন কারণ ছাড়াই এ বিভাগের কর্মকর্তা কর্মচারীরা সব কিছু বন্ধ করে দিয়ে দিব্যি ছুটি কাটাচ্ছেন। প্রধানমন্ত্রী সহ সরকারের সংশ্লিষ্ট বিভাগের উর্ধ্বতন দায়িত্বশীলরা বার বার নির্দেশনা দিচ্ছেন করোনা ভাইরাসের দোহাই দিয়ে কোন ধরণের চিকিৎসা সেবা বন্ধ করা যাবে না। অথচ রাজনগরের এ বিভাগের ইউনিয়ন পরিবার পরিকল্পনা কেন্দ্র গুলো সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা বিভাগে জরুরী সেবা নিতে এসে মানুষ ফেরত যাচ্ছেন।
স্থানীয় সূত্রে জানাযায়, করোনা ভাইরাসের আগ্রাসন বিশ্ব ব্যাপী আগে থেকে শুরু হলেও রাজনগরে বিগত ১৭ মার্চ থেকে মূলত সচেতনতা মূলক কার্যক্রম সহ প্রতিরোধ মূলক কর্মসূচি গ্রহন করা হয়। এরই ধারাবাহিকতায় মৌলভীবাজার জেলার সম্ভাব্য করোনা রোগীদের চিকিৎসা সেবার জন্য রাজনগর হাসপাতালকে আইসোলেশন সেন্টার হিসেবে প্রস্তুত রাখা হয়। মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতালে আইসোলেন সেন্টার না করে জেলার সম্ভাব্য করোনা রোগীদের চিকিৎসার জন্য রাজনগর হাসপাতালকে আইসোলেসন সেন্টার করায় ওই সময় রাজনগরের সর্বস্তরের মানুষ প্রতিবাদ জানায় এবং মানববন্ধন ও সমাবেশ করেন। এ সুযোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা কর্মচারী সহ এর অধীন উপজেলা ৮টি ইউনিয়নে পরিবার পরিকল্পনা কেন্দ্রের সেবা সম্পূর্ণরুপে বন্ধ করে দেয়া হয়। কোন কারণ ছাড়া এ বিভাগের সেবা কার্যক্রম বন্ধ করায় সেবা গ্রহিতারা সেবা নিতে এসে ফেরত যাচ্ছেন। প্রধানমন্ত্রী সহ সরকারের সংশ্লিষ্ট বিভাগের উর্ধ্বতন দায়িত্বশীলরা প্রতিদিন বার বার কঠোর নির্দেশনা দিচ্ছেন যে করোনা ভাইরাসের দোহাই দিয়ে কোন চিকিৎসা সেবা বন্ধ করা যাবেনা। অথচ রাজনগরের ৮ ইউনিয়ন পঃপঃ কেন্দ্র সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ বিভাগের কর্মকর্তা ও কর্মচারীরা সরকারের উর্ধ্বতন মহলের নির্দেশনার তোয়াক্কা না করে নিজ বিভাগীয় সমূহ সেবা বন্ধ করে দিব্যি ছুটি কাটাচ্ছেন। সরকারের স্বাস্থ্যমন্ত্রী সব জাগায় পিপিই সহ প্রয়োজনীয় ইকুইভমেন্ট পাঠানো হয়েছে বলে ঘোষনা দিলেও রাজনগর পরিবার পরিকল্পনা বিভাগ তা অস্বীকার করছে। এছাড়া এই দুর্যোগের মূহুর্তে উপজেলা প্রশাসন ও সকল বিভাগের সাথে সম্বয় রেখে কাজ করার কথা থাকলেও তারা তা করছেন না।
উপজেলা আওয়ামীগের সাধারণ সম্পাদক ও মনসুরনগর ইউপি চেয়ারম্যান মিলন বখত বলেন, এই মূহুর্তে সরকারের কোন সেবা বন্ধ করার সুযোগ নেই। তবে রাজনগরে পরিবার পরিকল্পনা বিভাগের বিষয়ে খোঁজ নিচ্ছি।
এ ব্যাপারে উপজেলা পঃপঃ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাঃ রাশেদুল ইসলামকে ফোন দিলে তিনি ধরেননি। তবে একই বিভাগের ক্লিনিকেল সাইটের দায়িত্বে নিয়োজিত ডাঃ রাজিব দেবনাথ জানান, জনবল সংকট ও করোনা পরিস্থিতিতে পিপিই সহ প্রটেক্টিভ ইকুইভমেন্ট না থাকায় মা ও শিশুস্বাস্থ্য সেবা সহ পঃপঃ বিভাগের সেবা কার্যক্রম সিমিত ভাবে চলছে। সেবা কাজ বন্ধ বিষয়টি তিনি অস্বীকার করেন। এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, নিজ ডিপার্টমেন্ট ছাড়া অন্য কোন বিভাগ বা প্রশাসনের সাথে যোগযোগের প্রয়োজন বোধ করিনা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ঊর্মি রায় জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা বিভাগের কেউ আমার সাথে কোনদিন যোগাযোগ করেনি। তবে করোনার দোহাই দিয়ে তাদের কার্যক্রম বন্ধের কোন সুযোগ নাই। আমি বিয়য়টি গুরুত্ব সহকারে দেখছি।



মন্তব্য করুন