কমলগঞ্জ পৌরসভার উদ্যোগে হতদরিদ্র ও কর্মহীন ২৪০ পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ

April 20, 2020,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে “ঘরে থাকুন, নিরাপদে থাকুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভার হতদরিদ্র ও কর্মহীন ২৪০ পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরন করা হয়। রোববার ১৯ এপ্রিল দুপুর ১২টায় কমলগঞ্জ পৌরসভা কার্যালয়ে পৌর এলাকার ২৪০ পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী হিসেবে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।

কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমেদের পরিচালনায় খাদ্য সামগ্রী বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক, উপজেলা বিআরডিবির সাবেক চেয়ারম্যান ইমতিয়াজ আহমেদ বুলবুল, সহকারী উপজেলা শিক্ষা অফিসার জয় কুমার হাজরা, কমলগঞ্জ পৌরসভার প্রকৌশলী বেলাল আহমেদ, ওয়ার্ড কাউন্সিলর, সাংবাদিক ও এলাকার গণ্যমাণ্য ব্যাক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com