কমলগঞ্জে ৬০০ পরিবারের মাঝে জেলা পরিষদের খাদ্যসামগ্রী বিতরণ

April 20, 2020,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে মৌলভীবাজার জেলা পরিষদের উদ্যোগে কমলগঞ্জ উপজেলায় অসহায়, দু:স্থ ও কর্মহীন ৬০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। মৌলভীবাজার জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ তফাদার রিজুয়ানা ইয়াসমীন সুমি, জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ মো. হেলাল উদ্দিন ও অধ্যক্ষ ম. মুর্শেদুর রহমান উপজেলার ৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ৬০০ পরিবারের মাঝে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে ৫ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি ডাল, আধা লিটার তেল ও ১টি সাবান।

এদিকে কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের বদরুন নাহার ভূঁইয়া বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে সামাজিক দূরত্ব বজায় রেখে সোমবার সকাল ১০টায় উপস্থিত মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন মৌলভীবাজার জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ১ তফাদার রিজুয়ানা ইয়াসমীন সুমী। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com