বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাজনগরে এক জনের মৃত্যু

April 22, 2020,

স্টাফ রিপোর্টার॥ রাজনগরে বোর্ডের সুইচ লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই আব্দুল হাসিম (৬৫) নামে এক ব্যাক্তির  মৃত্যু হয়।  মঙ্গলবার ২১ এপ্রিল সকাল দশটার দিকে উপজেলার পেটুগাঁও গ্রামে এ ঘটনা ঘটে ।

পুলিশ সূত্রে জানা যায়, রাজনগর উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের পেটু গাও গ্রামের মৃত সোনা মিয়ার ছেলে আব্দুল হাসিম (৬৫) তার নতুন ঘরে মিটার নামিয়েছেন। ওই ঘরে বোর্ডে সুইচ লাগাতে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে রাজনগর থানা পুলিশের উপ পরিদর্শক আবুল কালাম ঘটনাস্থলে যান। পরে রাজনগর থানা পুলিশের উপ-পরিদর্শক এসআই বিনয় চক্রবর্তী ঘটনাস্থলে গিয়ে নিহতের সুরতহাল রিপোর্ট তৈরি করেন।

নিহতের পরিবার পোস্টমর্টেম ছাড়াই লাশ দাফনের জন্য জেলা ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করেছেন। এ ব্যাপারে রাজনগর থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।

রাজনগর থানার উপ-পরিদর্শক এসআই বিনয় চক্রবর্তী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতের সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। যেহেতু বিদ্যুৎস্পৃষ্টে মারা গেছেন সেহেতু পরিবার পোস্টমর্টেম ছাড়াই দাফন করতে চাইছে নিহতের পরিবার।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com